জাতীয় নির্বাচন ঘিরে সব সংশয় কেটে গেছে মনে করে বিএনপি
জাতীয় নির্বাচন ঘিরে সব সংশয় কেটে গেছে মনে করে বিএনপি
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে বলে মনে করেন বিএনপি নেতারা। ইতোমধ্যেই নির্বাচন ঘিরে প্রস্তুতিও শুরু করেছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে আশা তাদের। ইতোমধ্যেই তাঁর পক্ষে ফেনী ও বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঐতিহাসিক ভূমিকায় দেখা যাবে বেগম খালেদা জিয়াকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






