রাজনীতি

সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে খালেদা জিয়াকে

খালেদা জিয়া হাসপাতালে সিসিইউতে ভর্তি, শারীরিক অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল বোর্ডের পরামর্শমতে ভোর রাত পৌনে চারটায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তাকে পুনরায় কেবিনে আনা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ে অত্যন্ত অসুস্থ, এটা আমরা বারবার বলছি। গতকাল (সোমবার) রাতেও তাকে সিসিইউতে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।

প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে, এদিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় গতকাল (সোমবার) রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিন নেওয়া হয়। তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

বিষয়:অসুস্থ বিএনপি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিসিইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…