অপরাধ

আওয়ামী লীগ সন্দেহে দুই নারীকে পিটিয়ে পুলিশে দিল বিএনপি

বিএনপি সন্দেহে দুই নারীকে পিটিয়ে পুলিশে দিল বিএনপি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সন্দেহে দুই নারীকে পিটিয়ে পুলিশে দেয় বিএনপি সমর্থকরা, ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সন্দেহে দুই নারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকেল ৩টা থেকে সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। পৃথকভাবে দুই নারীকে মারধর করেন দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শহীদ নূর হোসেন দিবস স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

তাদের প্রতিহত করতে একই স্থানে দুপুর দুইটায় গণজমায়েত শুরু করে বৈষম্যববরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেয় বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সন্দেহে এক নারী মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে তিনটার দিকে আরেক নারীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর কোনো নেতাকর্মী ও পুলিশ এ ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

এর আগে শনিবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৭ জনকে মারধর করে পুলিশে দেয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একইভাবে আওয়ামী লীগ সন্দেহে অন্তত ১৮ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারা।

বিষয়:বিএনপি শহীদ নূর হোসেন দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…