চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করল বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৩, মে ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জার্মানিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জার্মানি শাখা।

শনিবার (২ মে) ফ্র্যাঙ্কফুর্ট শহরে দলটির জার্মানি শাখা আয়োজিত ‘বিজয় ও শুকরিয়া’ অনুষ্ঠানে এই উপাধি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

Banglabid

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ অনুসরণ করে তারেক রহমান গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তারেক রহমান ধীরে ধীরে জনগণের আস্থা অর্জন করেছেন। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের মতো উদ্যোগ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি দাবি করেন।

এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ে অবদান রাখায় দেশ ও প্রবাসের নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে জার্মানি বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান ও খালেদা জিয়ার নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাধিজার্মানিতারেক রহমানদেশবন্ধুপ্রধানমন্ত্রীফ্র্যাঙ্কফুর্ট শহরবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিবিএনপির চেয়ারম্যানবিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি

পরবর্তী

হামের টিকা কার্যক্রম ৮১ শতাংশ সম্পন্ন, শিগগিরই শতভাগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী
ছবি: সংগৃহীত

হামের টিকা কার্যক্রম ৮১ শতাংশ সম্পন্ন, শিগগিরই শতভাগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে জমির নিচে থেকে বুদবুদ শব্দ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT