সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে দু’দিন বিরতি দিয়ে আগামী রোববার (১২ নভেম্বর) থেকে চতুর্থ দফায় ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলের দিকে বিএনপিসহ সমমনা শরিক দল ও জোটগুলোর পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করে।
চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ছয়টায় শেষ হবে।







