চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে মিছিল থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৫

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৬:০৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের গ্রেপ্তারকৃতরা থানায় নিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের সমর্থনে মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ২৯ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন।

তিনি বলেন, নগরের বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল বের করি। মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনার (মাহফুজুল) সহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

Banglabid

রিপন বলেন, এসময় পুলিশের লাঠিচার্জের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা, বরিশাল ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ১০ থেকে ১৫ জন আহত হন।

অন্যদিকে বরিশাল নগরের বান্দরোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করেছে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পুরাতন নাশকতা মামলার আসামি। নগরের বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

Reneta

তিনি জানান, বটতলায় বিএনপির মিছিলে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারপুলিশের লাঠিচার্জবরিশাল মহানগর বিএনপিস্বেচ্ছাসেবক দল
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT