মেজর (অবঃ) মামুনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

বিএনএম প্রার্থীকে সমর্থন জানিয়ে এক সমাবেশে প্রধান অতিথি ও সমর্থকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল হাকিম সিকদার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার ১ জানুয়ারি চৌহালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খানমের বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
তিনি জানান, এই আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






