চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া চেম্বারের সভাপতি সাব্বির খান, মহাসচিব মোতাহার খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
অর্থনীতি
A A

খান অ্যান্ড দ্বীন ট্রেডার্সের প্রধান নির্বাহী সাব্বির এ খান এবং বেঙ্গল টেকনোলজিক্যাল কর্পোরেশন লিমিটেডের পরিচালক মো. মোতাহার হোসেন খান ২০২৪-২০২৫ এর জন্য বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা শেরাটনে বিএমসিসিআইয়ের ২২তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন নতুন বোর্ডের নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে।

সাব্বির এ খান, একজন অভিজ্ঞ ব্যবসায়ী, যিনি ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল, এফএমসিজি এবং ফুড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত আছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ বিএমসিসিআই সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদ এবং কাসেম ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম নির্বাচিত হয়েছেন।

এলায়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত আহসান এবং উইংস্পিড প্রপেলারস লিমিটেডের পরিচালক সিফাত আহমেদ চৌধুরী জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং রেমেক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার তাহা ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।

Reneta

নির্বাচিত বাকি পরিচালকেরা হলেন: এসএমএইচ নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ, আইপিপল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এ হাবিব, ইনফ্রা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার পারভেজ চৌধুরী, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি শফিক মেনহাজ খান, কেএন-হারবার কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক সুমাইয়া নূর চৌধুরী, গ্রাসহপার কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক।

বিএমসিসিআইয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাব্বির এ খান তার বক্তৃতায় বলেন, ‘বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আমি সম্মানিত এবং একইসাথে গভীর দায়বদ্ধতা অনুভব করছি। প্রতিষ্ঠার পর থেকে বিএমসিসিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নতুন উচ্চতায় পৌঁছেছে। আমি এই সাফল্যের ধারাকে বেগবান করার জন্য সবার সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘আমি আমার পূর্বসূরি সৈয়দ আলমাস কবিরের প্রতি কৃতজ্ঞতা জানাই, গত দুই বছরে তার অবিচল নেতৃত্বে বিএমসিসিআই-এর সাফল্য ত্বরান্বিত হয়েছে।’

বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির তার মেয়াদ চলাকালীন বিপুল সমর্থনের জন্য বিএমসিসিআই পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি আন্তরিক কৃতজ্ঞতার সাথে বিএমসিসিআইয়ের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, যারা এই প্রগতিশীল ব্যবসায়ীক সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর তাদের আস্থা রেখেছেন। এই ব্যতিক্রমী পরিচালনা পর্ষদের কারণে, আমরা একসাথে গত দুই বছরে সফলভাবে বিভিন্ন মাইলফলক অর্জন করেছি।’

অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম উপস্থিত ছিলেন এবং বিএমসিসিআই মেম্বার ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।

তিনি নবনির্বাচিত বোর্ডকে অভিনন্দন জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এজিএমে বিএমসিসিআইয়ের বিদায়ী ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য এবং বিএমসিসিআই সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন কমিটিবাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সবিএমসিসিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT