জনপদ

সড়ক দুর্ঘটনায় ক‌লেজ ছাত্র নিহ‌তের ঘটনায় মহাসড়ক অব‌রোধ

নিহত কলেজ ছাত্রের স্মরণে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রের স্মরণে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি

ব‌রিশা‌লের গৌরনদী‌তে সড়ক দুর্ঘটনায় ক‌লেজ ছাত্র তাজিম খান নিহ‌তের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে শিক্ষার্থীরা। রোববার ডলফিন পরিবহনের ধাক্কায় নিহত হন কলেজ ছাত্র তাজিম খান।

সোমবার (১৯ জুন) দুপুর সা‌ড়ে ১২টা থে‌কে ঘন্টাব‌্যাপী ব‌রিশাল নগরীর হা‌তেম আলী ক‌লেজ চৌমাথায় এই অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় চাল‌কের শা‌স্তি ও ক্ষ‌তিপূরণ দাবি ক‌রেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বাস মালিক সমিতি এ ঘটনার পর তাদের পরিবারের সাথে যোগাযোগ করেনি বরং তারা দুর্ব্যবহার করেন। যে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন। পরে পুলিশ এসে বাস মালিক সমিতির সাথে তাদের বৈঠক এবং বিচারের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ দিকে মহাসড়ক অব‌রো‌ধের ফ‌লে দুই প্রা‌ন্তে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। এক পর্যা‌য়ে পু‌লি‌শের আশ্বা‌সে শিক্ষার্থীরা অব‌রোধ তু‌লে নেয়।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুল করিম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমরা যথাযথ ব্যবস্থা নেয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছে।

বিষয়:বরিশাল সড়ক অবরোধ স্কুল ছাত্র নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…