চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে চাহিদা অনুযায়ী সিএনজি গ্যাস সরবরাহ এবং দ্বিতীয় সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে অবরোধ করা জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক আড়াই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রশাসনের আশ্বাসে সকাল ১০টা ৩৬ মিনিটে তারা অবরোধ প্রত্যাহার করেন। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টার দিকে জামালপুর শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকরা। এতে ছোট-বড় ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে প্রায় দুই মাস ধরে তারা চাহিদা অনুযায়ী সিএনজি পাচ্ছেন না। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাস প্রয়োজন হলেও অনেক সময় ৮০ থেকে ১০০ টাকার গ্যাসও পাওয়া যাচ্ছে না। এর জন্য তাদের ১১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চালকদের দাবি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস নেওয়ার পর সেই গ্যাসের বড় একটি অংশ ফিলিং স্টেশনে যাতায়াতেই শেষ হয়ে যাচ্ছে। ফলে তারা ঠিকমতো ভাড়া মারতে পারছেন না এবং আয় কমে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

Banglabid

এ অবস্থায় জাবেদ ফিলিং স্টেশনে চালকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ এবং জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবি জানান তারা। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরিন আখতার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তারা চালকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এক চালক রাজু বলেন, আমরা আমাদের চাহিদামতো গ্যাস পাই না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। রাত ১২টার দিকে লাইনে দাঁড়ালে দুপুর ১২টার দিকে গ্যাস পাই। গ্যাসের কারণে ভাড়া মারতে পারি না, সংসার চলে না। তিনি আরও বলেন, প্রশাসনের লোকজন এসে আমাদের বলেছে, এখন থেকে আমরা গ্যাস পাব। তাদের কথা শুনে অবরোধ তুলে নিয়েছি।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, আমার পুলিশ সদস্যরা শুরু থেকেই এখানে ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের কথা শুনে অবরোধ তুলে নিয়েছেন। ইউএনও নাজরিন আখতার বলেন, জামালপুর জেলায় বর্তমানে একটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। ওই ফিলিং স্টেশনের পাইপলাইনেও কিছু সমস্যা রয়েছে। দ্বিতীয় ফিলিং স্টেশন নির্মাণের বিষয়টি প্রশাসনের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

Reneta

প্রশাসনের আশ্বাসের পর সকাল ১০টা ৩৬ মিনিটে অবরোধ প্রত্যাহার করলে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধ প্রত্যাহারগ্যাস সংকটজামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কফিলিং স্টেশনসিএনজি গ্যাস সরবরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT