চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরণ বাজিয়ে তীব্র গতিতে আসছে আব্বাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১৭, মে ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি নারীদের বিভিন্ন পোশাক পরিহিত ছবি, হাসি ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় হইচইতে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক! মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত প্রতীক্ষিত কমেডি সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

সিরিজটিতে তাকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে—নাম আব্বাস, যিনি ‘হরণ বাজিয়ে তীব্র গতিতে’ ছুটে আসছেন দর্শকের মন জয় করতে।

সিরিজটির পোস্টার ইতোমধ্যেই সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারে লাল গোলাপ হাতে এক নাটকীয় ভঙ্গিমায় ছুটে আসছেন মোশাররফ করিম, আর তার পেছনে রয়েছেন আটজন নারী অভিনেত্রী, যারা এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

অভিনেত্রীরা হলেন, তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা, “হরণ বাজিয়ে তীব্র গতিতে আসছে আব্বাস!”

এই পোস্টের মাধ্যমেই হইচই কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন সিরিজটি তাদের প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

‘বোহেমিয়ান ঘোড়া’-কে ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। মোশাররফ করিমের অনন্য অভিনয়শৈলী ও অমিতাভ রেজার নির্মাণশৈলী একসঙ্গে মানেই বাড়তি প্রত্যাশা। একজন ট্রাক ড্রাইভার হয়ে মোশাররফ আসছেন ‘বোহেমিয়ান ঘোড়ায়’, তার নাম আব্বাস।

Reneta

সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেছেন, অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটিই তার প্রথম কাজ। “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক তাই এই সিরিজটি নিয়ে প্রত্যাশাও বেশি। দর্শক এখানে একদম নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদিতিজুঁই করিমতানজিকা আমিনফারহানা হামিদবৃষ্টিমোশাররফ করিমমৌসুমী হামিদরুনা খানলিড বিনোদনসাদিয়া আয়মান
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT