আন্তর্জাতিক

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিক বহরে বিস্ফোরণ, পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে কূটনীতিক বহরে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিক বহরে বিস্ফোরণের ঘটনা, পুলিশ সদস্য নিহত ও আহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বিদেশি কূটনীতিকদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম বুরহান। ওই গাড়িবহরে ১২টি দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা ছিলেন।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রদেশটির সোয়াত জেলার মালাম জাব্বা সড়কে এ ঘটনা ঘটে।

সেখানকার উপপুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ আলি খান জানান, দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তবে সব কূটনীতিক নিরাপদ রয়েছেন। এসব কূটনীতিকেরা ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমিনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তান থেকে এসেছিলেন। ইসলামাবাদ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াতের একটি পর্যটন প্রকল্প সামনে রেখে তারা ওই এলাকাটি পরিদর্শনে যান।

তিনি আরও বলেন, আহতরা হলেন পুলিশের উপপরিদর্শক সার জামিন, কনস্টেবল হাবিব গুল ও আমানুল্লাহ। তাৎক্ষণিক এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্দেহভাজনদের খুঁজতে পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছায়।

কূটনীতিকদের নিরাপদে রাজধানী ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান উপপুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ আলি খান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…