সিএনজি স্টেশনে কম্প্রেসার বিস্ফোরণে ৯ জন দগ্ধ

সিএনজি স্টেশনে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৯ জনের ছবি, ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেট নগরীর মিরাবাজারস্থ দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাম্পের কর্মচারী ও পথচারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের নেতারা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাম্প বন্ধ থাকা অবস্থায় প্রেসারের মাধ্যমে লোড সংগ্রহ করা হচ্ছিল। এসময় কম্প্রেসার লোড নিতে না পেরে বিস্ফোরিত হয়। ওই সময় ঘটনাস্থলে থাকা ৯ জন দগ্ধ হয়ে আহত হন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হচ্ছেন- রিপন, লুৎফুর, রুমেল, মিনহাজ, বাদল, রামিস, রুমান, তারেক ও মুহিত। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



