চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
অর্থনীতি
A A
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ সাদিক মারা গেছেন। শুক্রবার ২৯ ডিসেম্বর সকাল ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিকাশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাহফুজ সাদিকের মারা যাওয়ার সংবাদটি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকাল ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহফুজ সাদিককে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টার দিকে চিকিৎসকেরা জানান, কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন মাহফুজ সাদিক।

২০২১ সালে বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন মাহফুজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

বিকাশ থেকে জানানো হয়, মাহফুজ সাদিকের জানাজা আজ আসরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

২০২১ সালে বিকাশে যোগ দেওয়ার আগে ২০০৭ সাল থেকে তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড নিউজে কর্মরত ছিলেন। একই সময় তিনি এমি ও বাফটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের প্রেজেন্টার ও প্রোডিউসার হিসেবেও কাজ করেন। এর আগে সিটি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি লাইফ ফেলো রয়েল সোসাইটি অব আর্টস (এফআরএসএ) অ্যাওয়ার্ড পান। লন্ডনের কিংস কলেজ থেকে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স করেছিলেন মাহফুজ সাদিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিকাশ কর্মকর্তার মৃত্যুমাহফুজমাহফুজ সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT