আন্তর্জাতিক

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী ছবি, নির্বাচনী প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবানীপুরে নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক আসনের উপর নজর রয়েছে কিন্তু সবার চোখ রয়েছে কলকাতার ভবানীপুরে।

এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী।

প্রথম দিকে মমতা ব্যানার্জী এগিয়ে থাকলেও সবশেষ পাওয়া তথ্য বলছে এখন এগিয়ে রয়েছেন একদা মিজ ব্যানার্জীর ‘আস্থাভাজন ও ঘনিষ্ঠ’ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

দুই হেভিওয়েট প্রার্থীই নিজের জয় সম্পর্কে ‘নিশ্চিত’। তারাই যে ভবানীপুর থেকে জিতবেন তাও দাবি করেছেন।

শেষপর্যন্ত ভবানীপুর কার দখলে যায় সেদিকে সকলের নজর থাকবে।

নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে লড়ছেন শুভেন্দু অধিকারী। ওই আসনেও এগিয়ে রয়েছেন তিনি।

বিষয়:নির্বাচন পশ্চিমবঙ্গ বিজেপি মমতা ব্যানার্জী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…