চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

পশ্চিমবঙ্গসহ ভারতের ৭ রাজ্যের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিজেপি বিরোধী জনসমাগমে অংশগ্রহণকারী ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গসহ ভারতের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এর মধ্যে জেতা এবং এগিয়ে থাকার হিসাবে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকেসহ ‘ইন্ডিয়া’র শরিকেরা ১০টি আসন জিতেছে, আর বিজেপি মাত্র দু’টিতে। বিহারের একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

পশ্চিমবঙ্গে উপনির্বাচনে তিনটি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এর মধ্যে প্রথম তিনটি ছিল বিজেপি দখলে। পাশাপাশি দেশের আরও ছয়টি রাজ্যের যে নয়টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে হিমাচলের হামিরপুরে বিজেপি জিতেছে। দেহরায় জিতেছেন কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী কংগ্রেস।

Banglabid

উত্তরাখণ্ডের দুটি আসন, বদ্রীনাথ এবং মঙ্গলৌরও মল্লিকার্জুন খড়্গে-রাহুল গান্ধীর কংগ্রেসের দখলে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং এলাহাবাদে (বর্তমান নাম প্রয়াগরাজ) হারার পরে এবার উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্র বদ্রীনাথেও ধারাশায়ী নরেন্দ্র মোদির দল। পাঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি (আপ) এবং তামিলনাড়ুর বিক্রবন্দীতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জিতেছে বিজেপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধাক্কা খেল বিজেপিপশ্চিমবঙ্গে উপনির্বাচনবিধানসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT