আন্তর্জাতিক

দিল্লি বিধানসভার নির্বাচনে এগিয়ে বিজেপি

ভারতীয় রাজনীতিতে বিজেপির জয়জয়কার, জনসমর্থন বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান দুই নেতা মোদি ও অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন, জনসমর্থন সংগ্রহের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের দিল্লীর বিধানসভার নির্বাচনে অধিকাংশ বুথফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ) থেকে এগিয়ে আছে বিজেপি।

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) গণনা শেষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতে ৭০ আসনে বিধানসভার নির্বাচনে দিল্লিতে ভোট গ্রহণ শুরু হয়। ৭০ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৯ জন প্রার্থী। সন্ধ্যার দিকে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে বিভিন্ন সংস্থা। অধিকাংশ সমীক্ষার ফলেই ইঙ্গিত, জয়ের হ্যাটট্রিক করতে পারবেন না কেজরীবাল।

২০২০ সালের বিধানসভা নির্বাচনে আপ প্রায় সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে ৬২টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল ৮টিতে। পেয়েছিল সাড়ে ৩৮ শতাংশ ভোট। কংগ্রেস শূন্য হাতে ফিরেছিল মাত্র ৪ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়ে। এ বারও কংগ্রেস খাতা খুলতে পারবে কি না, স্পষ্ট নয়।

১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত ক্ষমতায় থাকা দলকে বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় ‘শূন্য’ দেয়া হয়েছে। সে ক্ষেত্রে টানা তিন বার দিল্লিতে ‘শূন্য’ হাতে ফিরবে রাহুল গান্ধীর দল।

 

বিষয়:আম আদমি পার্টি দিল্লি বিজেপি বিধানসভার নির্বাচন ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…