চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন আলমগীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রকে যারা একইসঙ্গে অভিনয়, নির্মাণ ও প্রযোজনা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদেরই একজন নায়ক আলমগীর। কয়েক দশক ধরে অসাধারণ অভিনয় সত্তায় মুগ্ধ করেছেন দর্শকদের। জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাবানা, ববিতা, কবরীসহ আরও অনেক অভিনেত্রীর সঙ্গে। সবক্ষেত্রেই নিজের সেরাটা দিয়েছেন ক্যামেরার সামনে। চলচ্চিত্রে অবদানের ফলস্বরূপ এ বছর একুশে পদকও পেয়েছেন এই নায়ক।

৩ এপ্রিল কিংবদন্তী এই নায়কের জন্মদিন। বছর দুই আগে দেশের চিরসবুজ এই নায়ক অভিনয় জীবনের সুবর্ণ জয়ন্তী পূর্ণ করেছেন। ১৯৭২ সালের জুনে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর ঠিক পরের বছর ২৪ অক্টোবর একসাথে মুক্তি পেয়েছিলো মুক্তিযুদ্ধভিত্তিক ‘আমার জন্মভূমি’ এবং ‘দস্যুরানী’ নামের দুটি ছবি। ঈদের দিন ছিলো।

মাত্র ২২ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আলমগীর। বাকি প্রায় ৫২ বছর ধরে চলচ্চিত্রের সাথেই আছেন। জীবনের সিংহভাগ সময় অভিনয়কে দেয়ার পরও নায়ক আলমগীরের নিজেকে নিয়ে মন্তব্য, ‘এখনো সুঅভিনেতা হতে পারিনি। কারণ শিল্পী হওয়া এত সহজ নয়। অভিনয়ে পূর্ণমান ১০০-তে নিজেকে পাস মার্কস দিতে রাজি; এর বেশি নয়’।

১৯৫০ সালের ৩ এপ্রিল কিংবদন্তীতুল্য গুণী এ অভিনেতা জন্ম গ্রহণ করেন। বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক। তার জন্মদিনে বরাবরই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে চ্যানেল আই।

এছাড়াও এই কিংবদন্তীর জন্মদিনে চলচ্চিত্রাঙ্গনের তারকারা নানাভাবে তার প্রতি নিজেদের মুগ্ধতার কথা প্রকাশ করছেন। শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে-

রুনা লায়লা, সংগীতশিল্পী

ফেরদৌস ওয়াাহিদ, সংগীতশিল্পী

বদিউল আলম খোকন, নির্মাতা

চয়নিকা চৌধুরী, নির্মাতা

অমিত হাসান, অভিনেতা

আঁখি আলমগীর, সংগীতশিল্পী

হাসিবুর রেজা কল্লোল, নির্মাতা

অনন্য মামুন, নির্মাতা

এসকে ফিল্মস, শাকিবের প্রযোজনা সংস্থা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাআলমগীরকিংবদন্তীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT