বাংলাদেশ

শুরু হয়েছে ডিএনসিসিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম

ডিএনসিসি কার্যালয়ের বোর্ডে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএনসিসি কার্যালয়ের বোর্ডে চ্যানেল আই অনলাইন লোগো ও নাম লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবিচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম।

বুধবার ৯ অক্টোবর থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে। কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারিত হওয়ার প্রেক্ষিতে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসি’র সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ডিএনসিসি’র ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হত৷ গত ২৬ সেপ্টেম্বর সকল কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক- http://bdris.gov.bd/br/application

বিষয়:জন্ম নিবন্ধন ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…