আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো বার্ড ফ্লু শনাক্ত

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনদের সমুদ্র সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনদের সমুদ্র সৈকত ও বরফের পটভূমিতে পেঙ্গুইনদের দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যান্টার্কটিকার সামুদ্রিক পাখির দেহে প্রথমবারের মত বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এটি সেখানকার স্থানীয় প্রজাতির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। 

সিএনএন জানিয়েছে, ব্রিটিশ অ্যান্টার্কটিকা এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ জর্জিয়ার বার্ড আইল্যান্ডের ব্রাউন স্কুয়া পাখির দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে যা এই অঞ্চলে প্রথম। ধারণা করা হচ্ছে, পাখিরা দক্ষিণ আমেরিকা থেকে ফিরে আসার সময় এই রোগটি তাদের সাথে করে নিয়ে এসেছে।

বলা হয়েছে, এটি অ্যান্টার্কটিকার পাখি এবং স্তন্যপায়ীদের ওপর “অত্যন্ত” নেতিবাচক প্রভাবকে নির্দেশ করে। এই ভাইরাস তাদের মৃত্যু এবং ব্যাপকহারে তাদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করেছে।

চলতি বছরের আগস্টে গ্লোবাল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞদের একটি দল দক্ষিণ আমেরিকা থেকে এই ভাইরাসের দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। বার্ড ফ্লু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র অনুসারে, সংক্রামিত পাখি তাদের লালা এবং অন্যান্য শারীরিক স্রাবের মাধ্যমে অন্যান্য প্রাণীদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে।

অ্যান্টার্কটিকা এবং এর উপকূলীয় দ্বীপগুলোতে ১০০ মিলিয়নেরও বেশি প্রজননকারী পাখি, ছয় প্রজাতির পিনিপেড এবং ১৭ প্রজাতির সিটাসিয়ান বসবাস করে।

বিষয়:অ্যান্টার্কটিকা বার্ড ফ্লু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…