চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বের চেয়ে পশ্চিম অ্যান্টার্কটিকায় দ্রুত গলছে বরফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৩, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যান্টার্কটিকায় বরফের গলন ও বরফের টুকরো floating ice. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে না বলে অনেকদিন মনে করা হয়েছিল৷ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, উষ্ণায়নের প্রভাব সেখানেও পড়ছে৷ তবে পূর্ব অংশের তুলনায় সেখানকার পশ্চিম অংশে বরফ গলার গতি একটু দ্রুত বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন৷

মঙ্গলবার (১৩ মে) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বৃহত্তম মেরু মরুভূমি কীভাবে তৈরি হয়েছিল তা নিয়ে গবেষকেরা অনেকদিন ধাঁধায় ছিলেন৷ তবে সাধারণ ঐকমত্য ছিল যে, বরফের চাদর প্রথমে আজকের অ্যান্টার্কটিকার কেন্দ্রে আকার ধারণ করেছিল এবং সেখান থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়েছিল৷

নতুন এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে, আসলে প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে মহাদেশের পূর্ব অংশে প্রথম বরফ তৈরি হয়েছিল৷ এরপর পশ্চিম অ্যান্টার্কটিকাজুড়ে তা বিস্তৃত হতে কমপক্ষে সাত মিলিয়ন বছর সময় নেয়৷ ঐ সময় পৃথিবীর অবস্থা গ্রিনহাউস থেকে বর্তমানের আইসহাউস ক্লাইমেটে রূপ নেয়৷

Banglabid

পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে প্রথমবারের মতো সংগৃহীত পলির নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে৷ গবেষকরা পানির উপরি ভাগ থেকে প্রায় ১০০ মিটার গভীরে সমুদ্রের তলদেশের ১০ মিটার নিচে গর্ত খনন করেছিলেন৷ এভাবে সংগৃহীত নমুনা জার্মানির ব্রেমারহাফেন শহরের ফর পোলার অ্যান্ড মেরিন রিসার্চে সংরক্ষণ করা আছে৷ এগুলো পরীক্ষা করে কোন সময় কোন জলবায়ু পরিস্থিতি বিরাজ করতো, তা জানা যেতে পারে৷

বিশেষ স্ক্যানের মাধ্যমে গবেষকরা নির্ধারণ করেছেন যে, অ্যান্টার্কটিকার পশ্চিমে ভূমির গঠন পূর্বের ভূমির গঠন থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা৷ বর্তমানে আইস ক্যাপ-এর পশ্চিম অংশের অনেক আইস শিট উষ্ণ সমুদ্রের জলে অবস্থিত- যা সমস্যা বয়ে আনতে পারে৷

হেলমহলৎস সেন্টারের ভূতত্ত্ববিদ ইয়োহান ক্লাগেস বলেন, পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফ জমা হতে অনেক বেশি সময় লাগলেও তা পুরো অদৃশ্য হয়ে যেতে অনেক কম প্রচেষ্টা লাগবে৷ এই প্রেক্ষাপটে প্রচেষ্টার অর্থ হলো, তাপমাত্রা এবং কার্বন ডাই-অক্সাইডে সামান্য পরিবর্তন বরফ অত্যন্ত দ্রুত অদৃশ্য হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে৷

Reneta

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে এক ধরণের ডমিনো এফেক্ট দেখা দিতে পারে: পশ্চিম অ্যান্টার্কটিকায় সাগরে ভাসা বরফ যদি গলা শুরু করে তাহলে এর আইস সেল্ফও গলবে- এমনকি এর নিচে থাকা ‘স্থায়ী’ বরফও দ্রুত গলতে থাকবে৷ তখন সেখানে বাস করা প্রজাতির উপর মারাত্মক প্রভাব পড়বে৷ সমুদ্রের বরফ সরে গেলে সিল ও পেঙ্গুইনরা তাদের আবাসস্থল হারাবে৷ পশ্চিম অ্যান্টার্কটিকায় থাকা থোয়াইটস হিমবাহ একদিন বিপর্যয় ডেকে আনতে পারে৷

ক্লাগেস বলেন, ধরুন আমরা যদি পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ সম্পূর্ণ গলে যেতে দেই, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিশ্বব্যাপী সাড়ে তিন থেকে পাঁচ মিটার বৃদ্ধি পাবে, যা এই ঘরের উচ্চতার চেয়ে একটু বেশি৷ এবং অবশ্যই এটি বিশ্বব্যাপী উপকূলীয় অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে৷

গবেষকেরা আশা করছেন, তাদের গবেষণা কার্বন নির্গমন কমানোর তাড়না আরেকটু বাড়াবে৷ পৃথিবীর ইতিহাস জুড়েই নিয়মিতভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে৷ কিন্তু এবার এটি আমাদের কারণে হচ্ছে৷

ক্লাগেস বলেন, আমাদের বুঝতে হবে, এটি পৃথিবীকে ‘বাঁচানো’ বা পরিবেশ বা অন্য কিছু রক্ষার বিষয় নয়৷ এটি স্পষ্টতই নিজেদের রক্ষার বিষয়, যেন আমরা এই গ্রহে যুক্তিসঙ্গতভাবে ভালোভাবে বসবাস করা চালিয়ে যেতে পারি৷

পৃথিবীর বৃহত্তম মেরু মরুভূমি নিয়ে গবেষণা আমাদের শুধু আমাদের গ্রহের সুদূর অতীত সম্পর্কেই নয়, বরং এর সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু জানাচ্ছে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টার্কটিকাঅ্যান্টার্কটিকায় দ্রুত গলছে বরফঅ্যান্টার্কটিকায় বরফ গলছে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পকে দেওয়া কাতার আমিরের উড়োজাহাজ: যা যা আছে

পরবর্তী

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

পরবর্তী
নেতৃস্থানীয় কর্মকর্তারা এনবিআর বিলুপ্তির প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

পাকিস্তানের নতুন সাদা বলের কোচ হেসন, গম্ভীর ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাদা বলের নতুন কোচ হেসন

সর্বশেষ

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT