চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা চায় বাংলাদেশ, প্রতিশোধ চায় নেপাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফাইনালের টিকিট কাটার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং বলেছিলেন, বাংলাদেশ ভালো দল হলেও আমরা তাদের চেয়ে ভালো দল। ফাইনালের আগের সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলে দিলেন, বাংলাদেশের বিপক্ষে নিতে চান প্রতিশোধ। তার উল্টো পথে হেঁটে লাল-সবুজের দলের কোচ গোলাম রব্বানি ছোটন অবশ্য প্রতিপক্ষকে সমীহই করছেন। বললেন, ঘরের মাঠে শিরোপা জয়ের প্রত্যাশার কথা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপাযুদ্ধ শুরু হবে। বুধবার বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে হাজির হন সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুদলের কোচ-অধিনায়ক। ট্রফি সামনে রেখে তোলেন ছবি। তারপর সাংবাদিকদের প্রশ্নের ফুলঝুরির জবাব দেন।

বাংলাদেশ দলের কোচ ছোটন বললেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি নেপাল দলকে ফাইনালে ওঠার জন্য। আর একটা ম্যাচ বাকি আছে। যেহেতু আমরা ফাইনালে উঠে গেছি। মেয়েরা যে ফুটবল উপহার দিয়েছে, সেটা অব্যাহত রাখবে। জয়ের জন্যই তারা মাঠে নামবে।’

Banglabid

স্বাগতিক দেশের আগে সংবাদ সম্মেলনে আসে নেপাল। দলটির কোচ প্রতিপক্ষ তথা সামসুন্নাহারদের দুর্বলতা জানেন, জানিয়ে যান সেটা। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণের পর ছোটন বললেন, ‘সবাই সবার খেলা দেখেছে। আমরাও তাদের খেলা দেখে সেভাবে পরিকল্পনা সাজিয়েছি। আমরা স্বাভাবিক খেলাটা খেলব।’

ভারতের ফাইনালে উঠতে না পারায় মোটেও অবাক হননি ছোটন। বরং নেপালের বিপক্ষে ম্যাচটি প্রতিযোগিতামূলক হবে বলেই মনে করেছেন।

‘ম্যাচটা ছিল ভিন্ন রকম। নেপাল তাদের শক্তি প্রয়োগ করে ভালো ফুটবল খেলেছে। নেপাল শক্তিশালী দল, এটা আমি সবসময় বলে এসেছি। বারবার বলে এসেছি বাংলাদেশ, ভারত, নেপাল সমশক্তির দল।’

Reneta

বাংলাদেশ দলের ফুটবলারদের গোল স্কোরিং দক্ষতা থাকলেও ফিনিশিংয়ে ঘাটতি চোখে পড়েছে। বিশেষ করে অসংখ্যবার অফসাইডের ফাঁদে পড়ায় গোলের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। ভুটানের বিপক্ষেও দেখা গেছে একই চিত্র। তবে ছোটন বললেন, ‘শুরুতে সমস্যা পেলেও ম্যাচের বাকি সময়ে তা ঠিক হয়েছে।’

ফাইনাল ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেটির প্রস্তুতিও বাংলাদেশ নিয়ে রেখেছে। ভুটানের বিপক্ষে শাহেদা আক্তার রিপার পেনাল্টি কিক নিয়ে কথা উঠলে ছোটন বললেন, ‘এবারের বিশ্বকাপ যদি দেখে থাকেন, দেখবেন মেসি থেকে শুরু করে সবাই মিস করেছে।’

এর আগে নেপালের কোচ বলে যান, ‘কোনো চাপ নেই। আমরা সময়ের সঙ্গে মানিয়ে খেলি।’

বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলায় স্বাগতিকদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে ধারণা হয়েছে অতিথিদের। দুর্বলতা সম্পর্কে অবশ্য বললেন, ‘বাংলাদেশের দুর্বলতা আমি প্রকাশ করব না।’

নেপালের অধিনায়ক প্রীতি রায় ফাইনাল বেশ কঠিন হবে বলে মনে করছেন। তবে আত্মবিশ্বাস রাখছেন শিরোপার, ‘ফাইনালটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমরা আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের কষ্টের ফল পাব আশা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাফসামসুন্নাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT