চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:২৫ অপরাহ্ণ ১০, মে ২০২৪
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ৪৭১ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ মে) ভোর পৌনে ৪ টার দিকে উপজেলার ঘাসুরিয়া সীমান্তের উচা গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে বিষগুলো জব্দ করা হয়।

বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে সাপের এই মুল্যবান বিষ উদ্ধার করা হয়। চোরাকারবারিরা ভারতে পাচারের উদ্দেশ্যে এনেছিল।

তিনি জানান, সীমান্তবর্তী উচা গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২.৪৭১ কেজি সাপের বিষ জব্দ করেছে বিজিবি। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুরিয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন।’

অভিযানে দু’টি কাঁচের জারে রক্ষিত সাদা রঙের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ১ কেজি ২৬৮ গ্রাম সর্বমোট ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা।’

তবে, চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয়নি বিজিবি। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এর আগে, এপ্রিলের ১০ তারিখ বুধবার বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত পিলার ২৮৯/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড়, ঈদগাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি বিশ লক্ষ টাকা।

Reneta

চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবির এই কর্মকর্তা নিশ্চিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাসুরিয়া সীমান্তবিরামপুর বিজিবিসাপের বিষসীমান্তবর্তী উচা গোবিন্দপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT