চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর আগে বিন্দুর ডিভোর্স হয়ে গেছে!

'মানুষ মনে করেন, আমি বিবাহিত। কিন্তু আমি বিবাহিত নই'

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

তিনবছর আগে ভেঙে গেছে অভিনেত্রী আফসান আরা বিন্দুর সংসার। ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর অভিনয়ে তাকে আর দেখা যায়নি!

বিয়ের এক দশক পর বিন্দু জানালেন, তার সংসার ভেঙে গেছে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে-সংসার নিয়ে কথা বলেন বিন্দু। এই আলোচনায় প্রেম, শুটিংয়ে দুর্ঘটনাসহ নানা বিষয়ে আলাপ করেন তিনি।

আলাপচারিতায় সঞ্চালক রুম্মান রশীদ খান সরাসরি বিন্দুর কাছে জানতে চান, আপনার কি বিবাহবিচ্ছেদ হয়েছে? জবাবে বিন্দু বলেন, হ্যাঁ। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। কবে হয়েছে? পাল্টা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ২০২২ সালে।

বিন্দু বলেন, হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক ছোট ছিল। মাঝখানে অনেক বড় একটি সেপারেশন গিয়েছে।

এরপর বিন্দুকে থামিয়ে সঞ্চালক জানতে চান, কবে থেকে আলাদা থাকছিলেন? জবাবে বিন্দু বলেন, ২০১৭ সাল থেকে। আপনারা আলাদা হলেন কেন জানতে চাইলে জবাবে বিন্দু বলেন, আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় ঘটনা থাকে, কারণ থাকে। আবার অনেক সময় অনেক কারণও দরকার হয় না।

এখানে আরেকজন মানুষের জীবন জড়িত। আমি চাই না, বিচ্ছেদের কারণ ব্যাখ্যা দিয়ে উনাকে কোনো বিব্রতকর জায়গা ফেলি! সেইটুকু সম্মান আমি দিতে জানি।

Reneta

যোগ করে বিন্দু বলেন, জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। পারিবারিক আয়োজনে আমার বিয়ে হয়েছিল। আমার বাবা-মা, পরিবার দেখে-শুনে আমার বিয়ে দিয়েছিলেন।

বছর দুয়েক আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আরিফিন শুভর বিপরীতে সর্বশেষ ‘উনিশ২০’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন বিন্দু। এরপর তাকে আর কোনো কাজে দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফসান আরা বিন্দুরুম্মান রশীদ খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬

বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু

মার্চ ২৬, ২০২৬

সন্‌জীদা খাতুনকে ঘিরে ছায়ানটে আবেগঘন সন্ধ্যা

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT