এমদাদুল হক এমদাদ, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাস হবে ইতালি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সুসংগঠিত প্লাটফর্ম। ইতালিয় কমিউনিটিতে প্রায় অর্ধশতাব্দীর বাংলাদেশি প্রবাসীদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসীদের আইনি জটিলতা, ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা নিরসনে কাজ করবে এই বিমাস।
রোমের অদূরে মন্তে রতন্দোতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের আহ্বায়ক ড. মুক্তার হোসেন।
সভায় আলোচকরা বলেন, সুনির্দিষ্ট সামাজিক উন্নয়ন ও মর্যাদা সুনিশ্চিত করাই এই সংগঠনের লক্ষ্য।
মন্তে রতন্দো‘র বিশিষ্ট ব্যক্তিত্ব সিহাব উদ্দিনের সঞ্চালনায় এ সভায় প্রবাসীরা নানান সমস্যার কথা তুলে ধরেন। এসময় বিমাসের সদস্যরা উপস্থিত ছিলেন।
চলতি মে মাসেই ইতালি জুড়ে সুসংগঠিত হচ্ছে বিমাসের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ। সকলের আন্তরিক সহযোগিতায় সংগঠনের কার্যক্রমেই নির্ধারিত হবে ভবিষ্যত প্রজন্মের আগামী বাংলাদেশ কমিউনিটি আশা অনুষ্ঠান আয়োজকদের।







