বাংলাদেশ

ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাড়াল বিমান

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান রানওয়ে দিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান রানওয়ে দিয়ে যাচ্ছে, আকাশে কিছু মেঘ ও উজ্জ্বল সূর্যালোকে ভরা আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যাত্রী সাধারণের চাহিদার বিষয়টি বিবেচনায় রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে দুটি ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি রোব ও বৃহস্পতিবার দুইটি ফ্লাইট যোগ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গত ৮ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে একটি ফ্লাইট বাড়ানো হয়েছে। বিজি ৪৯৩ প্রতি শুক্রবার ঢাকা থেকে তিনটা ৪০ মিনিটে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিজি ৪৯৪ সৈয়দপুর থেকে ৫টা ৫মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

যাত্রীরা প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

বিষয়:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…