চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ধনকুবের জেফ বেজোস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আমাজনের প্রতিষ্ঠাতা ও ধনকুবের জেফ বেজোস এবং বিনোদন প্রতিবেদক লরেন সানচেজ ইতালির ঐতিহাসিক ভেনিস শহরের সান জর্জিও মাগিওরে দ্বীপে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

আজ ২৮ জুন শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে নবদম্পতিকে সঙ্গীত পরিবেশন করে শুভেচ্ছা জানান বিখ্যাত অপেরা শিল্পী আন্দ্রেয়া বোচেল্লির পুত্র মাত্তেও বোচেল্লি।

নতুন জীবন শুরু করা লরেন নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শুভক্ষণটি ভাগ করে নেন, যদিও বিয়ের স্থান সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তিনি বিয়ের উৎসবে পরার জন্য প্রস্তুত রেখেছেন ২৭টি পোশাক। অতিথিদের জন্য বুক করা হয়েছে গ্রিত্তি প্যালেস ও সেন্ট রেজিস হোটেল।

এই রাজকীয় বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম ও ক্লোয়ি কার্দাশিয়ান, ওপ্রাহ উইনফ্রে, অরল্যান্ডো ব্লুম, কুইন রানিয়া, ফ্রঁসোয়া-অঁরি পিনো, টম ব্র্যাডি, উশার, স্পেন্সার অ্যান্টেল এবং ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনার প্রমুখ।

জানা গেছে, বেজোস ও সানচেজ ভেনিস শহরের উন্নয়নে ৩০ লাখ ইউরো অনুদান দিচ্ছেন। এ ছাড়া বিয়ের নানা আয়োজনেও স্থানীয় ভেনিশীয় কারুশিল্পীদের যুক্ত করা হয়েছে। অতিথিদের উপহারসামগ্রীর মধ্যে থাকবে রোজা সালভার তৈরি ঐতিহ্যবাহী ১৯ শতকের ‘জেলেদের বিস্কুট’ এবং বিখ্যাত মুরানো কাঁচ শিল্পীদের তৈরি স্যুভেনির।

তবে বিতর্ক থেমে নেই। পরিবেশকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা অন্তত ৯৫টি প্রাইভেট জেট এবং বিলাসবহুল ইয়টের কার্বন নিঃসরণ নিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেফ বেজোসলরেন সানচেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT