তথ্যপ্রযুক্তি

গোপনে অ্যামাজনের শেয়ার কিনেছিলেন জেফ বেজোস

জেফ বেজোসের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেফ বেজোস একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি একটি প্যাশনেট বক্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের তৃতীয় ধনী এবং বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রায় দুই সপ্তাহ আগে মাত্র ১১৪ দশমিক ৭৭ ডলার ব্যয় করে বিখ্যাত এই প্রতিষ্ঠানের একটি একক শেয়ার কিনেছিলেন। প্রায় ২১ বছর পর এই প্রথম কোনো শেয়ার কিনলেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৫ মে নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে শেয়ারটি কিনেছিলেন তিনি। এই শেয়ার থেকে চলতি মাসে প্রায় ১০ ডলার লাভ করেছেন তিনি। একই দিনে অলাভজনক প্রতিষ্ঠানকে আট মিলিয়ন ডলার দান করেন তিনি।

১৯৯৭ সালে অ্যামাজন প্রাথমিক পাবলিক অফার শুরু করার পর, বেজোস ক্ষতিপূরণের জন্য কোনও শেয়ার পাননি। সেসময় প্রতিষ্ঠানটি থেকে তিনি শুধুমাত্র তার বেতনই গ্রহণ করেছিলেন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, এখনও অ্যামাজনের প্রায় ১০% সম্পত্তির মালিক তিনি। এই সম্পত্তিই তাকে ১৪৮ বিলিয়ন ডলারের বিশাল সম্পদ গড়ে তুলতে সাহায্য করেছে।

বিষয়:অ্যামাজন জেফ বেজোস শেয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…