চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিল ক্লিনটনের পদত্যাগ করাই উচিত ছিল: মনিকা লিউনস্কি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কি একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুগ আগের ক্লিনটন-মনিকা কেলেঙ্কারির  ঘটনা আবারও আলোচনায় ফিরে এসেছে। সম্প্রতি একটি পডকাস্টে মনিকা লিউনস্কি ২৫ বছর আগের সেই কেলেঙ্কারির কথা উল্লেখ করে বলেন, তখন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পদত্যাগ করাই উচিত ছিল।

আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বুধবার অ্যালেক্স কুপারের সঞ্চালনায় ‘কল হার ড্যাডি’ নামক একটি পডকাস্টে হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কথিত প্রেমিকা মনিকা লিউনস্কি একথা বলেন।

তিনি বলেছেন, ১৯৯৮ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর কংগ্রেস যখন ৪২তম মার্কিন রাষ্ট্রপতির বিল ক্লিনটনের সাথে তার সম্পর্কের বিষয়ে মিথ্যা বলার জন্য তাকে অভিশংসনের পক্ষে ভোট দেয় তখন তার ওভাল অফিস থেকে পদত্যাগ করা উচিত ছিল।

Banglabid

পডকাস্টে মনিকা বলেন, আমি মনে করি, সঠিক কাজটি হতে পারত পদত্যাগ করা। অথবা দায়িত্বে থেকে যেতে চাইলে ঘটনাটি স্বীকার করে নেওয়াই উচিত ছিল। অল্পবয়সী এক নারীকে ছুড়ে ফেলে দিয়ে নয়, যে মাত্রই চাকরি শুরু করেছে এবং সব কিছু বুঝে ওঠার সময়টুকুও পায়নি।

তিনি বলেন, আমার মনে হয়, আমার প্রজন্মের নারীদের প্রকাশ্যে হয়রানির অনেক ঘটনা দেখতে হয়েছে, যেখানে একজন অল্পবয়সী নারীকে তার ভুলের খেসারত দিতে হয়েছে শুধু নারী হওয়ার কারণে।

১৯৯০এর দশকের শেষের দিকে, বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। তখন তার বয়স ছিল ৪৯ বছর। স্ত্রী হিলারি ক্লিনটন ও মেয়ে চেলসি ক্লিনটনকে নিয়ে তিনি হোয়াইট হাউজে থাকতেন। অন্যদিকে, মাত্র ২২ বছর বয়সী মনিকা লিউনস্কি হোয়াইট হাউজে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন। তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

‘কল হার ড্যাডি’ পডকাস্টে মনিকা লিউনস্কি
Reneta

ক্ষমতার ভারসাম্যের দিক থেকে দেখলে, মনিকা তখন ক্লিনটনের তুলনায় একেবারেই অসহায় ছিলেন। ২০২১ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক তফাৎ। সম্মতির যে একটি ব্যাপার থাকে, এখনকার মতো তা ভাবার সুযোগও আমার ছিল না। তিনি ছিলেন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, বয়স তার ৪৯ বছর। আমার বয়স মাত্র ২২, সবে কলেজ শেষ করেছি। আমি মনে করি, ক্ষমতার যে ভারসাম্যহীনতা, তাতে গাড্ডায় পড়া আমি এড়াতে পারতাম না। তবে এখন ৪৮ বছর বয়সে এসে আমি ঘটনাটিকে ভিন্নভাবে বোঝার সুযোগ পাচ্ছি।

এই সম্পর্ক গোপন করতে গিয়ে ক্লিনটন মিথ্যা বলায় কংগ্রেসে তার বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়। যদিও তিনি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকতে সক্ষম হন, তবুও তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ইম্পিচমেন্টের মুখোমুখি হওয়ার তালিকায় নাম ওঠান। এ ঘটনায় ক্লিনটনকে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়।

হিলারি ক্লিনটন প্রকাশ্যে স্বামীর পাশে দাঁড়ালেও তাদের দাম্পত্য সম্পর্কে তখন তীব্র উত্তাপ তৈরি হয়েছিল বলে সংবাদমাধ্যমে জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তাপ কমলেও হিলারি নিজেকে রাজনীতিতে নিয়োজিত করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হন এবং পরে প্রেসিডেন্ট পদে প্রার্থীও হন।

২০২১ সালে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মনিকা বলেছিলেন, তিনি এখনকার ‘মি টু’ আন্দোলনের অংশ। তিনি আশা প্রকাশ করেন, এখনকার সাংবাদিকরা নারীদের প্রতি আরও সংবেদনশীল আচরণ করবেন, যা তিনি তখন পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিল ক্লিনটনমনিকা লিউনস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্তুগালের শত বছরের ঐতিহ্যর নাম ‘নাতা’

পরবর্তী

উত্তরায় টাকা না পেয়ে পথচারীকে ছিনতাইকারীর মারধর

পরবর্তী
নিরাপত্তাহীন পরিস্থিতিতে পথচারীর উপর ছিনতাইকারীর হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় টাকা না পেয়ে পথচারীকে ছিনতাইকারীর মারধর

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি: জমে ওঠা ‘বি’ গ্রুপের সমীকরণ এখন যেমন

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT