চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের গাড়িতে কাগজ সেঁটে মুহূর্তে উধাও বাইকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে এক মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ।

তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন তারেক রহমান। এ সময় তার নিজস্ব নিরাপত্তা দলও বহরের সঙ্গে ছিল।

পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায় নি।

গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে ওই ঘটনা ঘটে। ওই সময় নিজ কার্যালয় থেকে গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন তারেক রহমান।

এ ঘটনায় পুলিশ গুলশান থানায় জিডি করেছে। তবে গত চার দিনেও ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। খামের মধ্যে কী ছিল, তা-ও জানায়নি পুলিশ।

গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল—সেটা এখনো জানা যায়নি।’

Reneta

ওসি আরো বলেন, ‘সাদা হিরো হাংক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। সেখানকার একটা ভিডিও আমরা পেয়েছি, তবে সেটা খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তার (তারেক রহমান) গাড়িবহরে নিজস্ব নিরাপত্তা দলও (সিএসএফ) ছিল।’

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম গণমাধ্যমে বলেন, ‘আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফের (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) কাছে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানগুলশান থানা পুলিশতারেক রহমানবুলেটপ্রুফ গাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT