কর্পোরেট নিউজ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ

বিকাশের প্রতিনিধিরা এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশের প্রতিনিধিরা এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণের (২০২৪) ৩টি ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার’ এবং ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে এবং ‘সাসটেইনেবল পার্টনারশিপ ও ইনস্টিটিউশন’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন হিসেবে পুরস্কার পেয়েছে বিকাশ।

বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা ও অন্যান্য সহকর্মীরা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।

ইনটেলিয়ার-এর সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এতে ১৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন পাওয়া ব্র্যান্ডকে সম্মাননা দেয়া হয়।

বিষয়:অ্যাওয়ার্ড এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস বিকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…