আসছে ২১ জুন থেকেই শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ওটিটি’-র তৃতীয় সিজন। যেখানে প্রথমবারের মত সালমান খানের বদলে সঞ্চালক হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে। যা নিয়ে বেশ হতাশ সালমান ভক্তরা।
তাইতো দর্শকদের হতাশা দূর করে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে জিও সিনেমার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে প্রকাশ করা হলো ‘বিগ বস ওটিটি’-র তৃতীয় সিজনের একটি প্রমো।
সোমবার (১০ জুন) প্রকাশ্যে আসা ১ মিনিট ১৫ সেকেন্ডের প্রমোতে অনিল কাপুর তার জীবনযাত্রার বর্ণনা দিয়ে শুরু করেন, কীভাবে সবাই তাকে বলেছিল, “ক্যায়া হি বাকি হ্যায় একে?”, যার উত্তরে তিনি বলেন, “আভি তো বাস শুরু কিয়া হ্যায় (আমি মাত্র শুরু করেছি)’।
প্রমোতে বলিউড অভিনেতাকে হেঁটে আসতে দেখা যায় নানান বাঁধা বিপত্তি পেরিয়ে। সে বৃষ্টির মধ্যে তাদের মধ্য দিয়ে ঠেলে বেরিয়ে আসে এবং বলে, “আব মেরি বারি। (এটা আমার পালা।)” এটা বলেই সে স্টুডিওতে প্রবেশ করে এবং তার চশমা খুলে বলে, “নিয়ম নায়া, খেলা ওয়াহি (নতুন নিয়ম, একই খেলা) )” পূর্ববর্তী মৌসুমের প্রতিযোগীদের ঝলকও পটভূমিতে দেখানো হয়েছে।
‘বিগ বস ওটিটি’র প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন করণ জোহর। কিন্তু তা নিয়ে সালমানের ভক্তরা ক্ষোভ প্রকাশ করার পর দ্বিতীয় সিজনে সালমানকে দেওয়া হয় সঞ্চালনার দায়িত্ব। এবার সালমানের পরিবর্তে আনা হচ্ছে অনিলকে। এখন দেখার বিষয় অনিল কাপুর কতটা জমাতে পারে ‘বিগ বস ওটিটি’-র তৃতীয় সিজন। – পিঙ্কভিলা







