চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিগ বস’র শিরোপা জিতলেন এলভিস যাদব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
বিনোদন
A A
বিগ বসের শিরোপা জেতা এলভিস যাদবের ছবি, পুরস্কার হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তুমুল লড়াই ও সকল নাটকীয়তা পেরিয়ে অবশেষে শেষ হলো উত্তেজনায় ভরপুর রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি-২’। এবারের সিজনে সেরার মুকুট জয় করলো এলভিস যাদব। যিনি একজন ইউটিউবার। বিজয়ীর শিরোপা জিতে তিনি পেয়েছেন ট্রফি ও ২৫ লাখ রুপি নগদ অর্থ।

এদিন বিজয়ীর মুকুট জিতেই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এলভিস বলেন, “আমি সত্যিই খুশি কারণ আমি এটি আশা করিনি। ইতিহাস তৈরি হয়েছে এবং আমি তা ঘটিয়েছি। এটি অবশ্যই বিশেষ অনুভূতি এবং সত্যিই অবাক হওয়ার মতো অনুভূতি”।

বিশেষ এক পর্বের মাধ্যমে শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি ২’ এর সিজন। টানটান লড়াইয়ের পর, শেষ প্রতিযোগী হিসেবে টিকে ছিলেন এলভিস যাদব, অভিষেক মালহান, বেবিকা ধুর্ভে, মনীষা রানি ও পূজা ভাট। তাদের মধ্যে এলভিস যাদবের মাথায় উঠেছে সেরার মুকুট। এদিন লাইভে এসে বিজয়ীর নাম ঘোষণা করেন ভাইজান। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক মালহান।

Banglabid

এই সিজনে দুই অন্যতম বড় তারকা হিসেবে বরাবরই জনপ্রিয় ছিলেন এলভিস যাদব ও অভিষেক মালহান। তাইতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে বার বার পড়তে হয়েছিল তাদের। ফিনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনলাইন পোলে এলভিসকেই বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিল।

সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা থেকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখা গেছে জিও সিনেমায়। অন্যান্য ক্ষেত্রে এমন ধরনের অনুষ্ঠানের ফিনালে এয়ার করা হয় সপ্তাহের শেষে। প্রত্যেকবারের মতো এবারের ফিনালেতেও হাজির হয়েছিলেন অতিথিরা। অতিথি হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিগ বসবিজয়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT