এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশের পোল্ট্রি ও ডেইরি খাতে উৎপাদন ব্যয় কমাতে নতুন শুল্ক সুবিধা ঘোষণা করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পশুখাদ্যের কাঁচামাল, যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দেওয়া হবে।
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকার বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে পোল্ট্রি ও ডেইরি উৎপাদনের খরচ কমবে এবং বাজারে ডিম, দুধ ও মাংসের সরবরাহ আরও স্থিতিশীল হবে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, শূন্য শুল্ক সুবিধা কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি খামারিরা উপকৃত হবেন এবং উৎপাদন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।







