চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেবেন বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন অভিবাসী বিষয়ক ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগেই ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে ১০ বছর ধরে আমেরিকায় রয়েছেন, তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে। একই সঙ্গে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতিও পাবেন তারা।

বিবিসি’র প্রতিবেদন অনুসারে, গতকাল ১৮ জুন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা করেছে; বাইডেন প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যাদের স্বামী বা স্ত্রীর আইনি মর্যাদা নেই এমন কিছুসংখ্যক মানুষের স্থায়ীভাবে বসবাস এবং পরবর্তীতে নাগরিকত্বের আবেদন করার অনুমতি দেবে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ অর্ধ মিলিয়ন অভিবাসী প্রত্যাশীর জন্য কার্যকর হতে পারে।

নতুন এই পদক্ষেপে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে একজন অভিবাসীকে আগামী সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসের অন্তত ১০ বছর পূর্ণ হতে হবে এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে, তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করার জন্য তিন বছর সময় এবং একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট পাবেন। তাছাড়া এর মধ্যে তিনি নির্বাসন থেকে রেহাইও পাবেন।

Banglabid

এর ফলে যুক্তরাষ্ট্রের কোন নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বাবা-মায়ের প্রায় ৫০ হাজার অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্বের জন্য যোগ্য হবে। তবে তার জন্য তাদের বিবাহিত থাকার সময় গুরুত্বপূর্ন নয়। তবে ২০২৪ সালের ১৭ জুনের পর যে কোন সময় ১০ বছর পূর্তিতে পৌঁছানো অভিবাসীরা এই কর্মসূচির জন্য যোগ্য হবেন না।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তারা আশা করছেন গ্রীষ্মের শেষের দিকে প্রক্রিয়াটি আবেদনের জন্য উন্মুক্ত হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ফি এখনও নির্ধারণ করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীজো বাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT