আন্তর্জাতিক

রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, sunglasses পরা, সাদা চুল, স্যুটে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন একজন পুরুষ, sunglasses পরা, স্যুটে, বক্তৃতা দিচ্ছেন, বাইডেনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।

সাংবাদিকদের শুক্রবার তিনি এ কথা জানিয়ে বলেন, আমি এখনও বিস্তারিত জানি না। তবে আমি যাচ্ছি।

রানীর শেষকৃত্যানুষ্ঠানের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বাইডেন বলেন, তিনি এখনও রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সাথে কথা বলেননি।

বাইডেন ওহিয়োর কলম্বাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে এ সব কথা বলেন। ওহিয়োতে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

বিষয়:জো বাইডেন রানী দ্বিতীয় এলিজাবেথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…