চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে নিয়ে মন্তব্য করে যুক্তরাষ্ট্রকেই ছোট করেছেন বাইডেন: ক্রেমলিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘একজন ক্রেজি সন অফ এ বিচ’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজের দেশকেই ছোট করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে সান ফ্রান্সিসকোতে প্রচারণার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন। কিন্তু পুতিনের মতো কিছু ‘ক্রেজি সন অফ এ বিচ’ এর কারণে আমাদের এখন পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে যা জলবায়ুর জন্য খুবই ক্ষতিকর।

বাইডেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এটি খুবই লজ্জাজনক এবং এর মাধ্যমে জো বাইডেন নিজের দেশকেই ছোট করেছেন। ক্রেমলিনের মুখপাত্র এটিকে হলিউড কাউবয়ের মতো করে দেখানো একটি দুর্বল প্রচেষ্টার অংশ বলে অভিহিত করেছেন।

পেসকভ বলেন, ভ্লাদিমির পুতিন কি কখনও আপনাকে সম্বোধন করার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করেছেন? নাহ কখনও করেননি। তাই আমি মনে করি এই ধরনের শব্দভাণ্ডার আমেরিকাকেই ছোট করে। কোনো প্রেসিডেন্ট যদি এ ধরনের ভাষা ব্যবহার করেন তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট বাইডেন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে গিয়ে হলিউডের কাউবয়দের মতো আচরণ করছেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পুতিনের বিরুদ্ধে বাইডেনের এমন মন্তব্য বেড়েই চলেছে। এর আগেও জো বাইডেন রুশ প্রেসিডেন্টকে ‘কসাই’ এবং ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রেমলিনজো বাইডেনদিমিত্রি পেসকভপ্রেসিডেন্টভ্লাদিমির পুতিনমুখপাত্রযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জুন ১৩, ২০২৬

লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের খেলা দেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

জুন ১৩, ২০২৬

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT