চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিব্রেটির চেয়ে সু-অভিনেত্রী ট্যাগ বেশি পাই: ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

এতদিন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে একটু রাশভারী গল্প ও চরিত্রে দেখা যেত। কিন্তু এবার তিনি আসছেন রমকম গল্প ও চরিত্র নিয়ে!

নির্মাতা বাশার জর্জিসের পরিচালনায় ‘ওভারট্রাম’ নামে এই ওয়েব সিরিজে ভাবনা ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, মোস্তফা মনোয়ার, সামিরা খান মাহি প্রমুখ।

ভাবনা জানান, শুরুতে তিনি কাজটি করতে চাননি। কারণ তিনি ‘যাপিত জীবন’ ছবির শুটিংয়ে মনোযোগী ছিলেন। মনে করছিলেন, যেহেতু বোল্ড চরিত্র, স্ক্রিনে ‘ডু অর ডাই’ ছাড়া উপায় ছিল না! কাজটি অনেক চ্যালেঞ্জের। সেইসঙ্গে এতে বহু শিল্পী অভিনয় করেছেন। কিন্তু পরিচালক ছিলেন নাছোড়বান্দা, এই চরিত্রের জন্য তার ভাবনা লাগবেই! ভাবনা বলেন, এই প্রথম কোনো নির্মাতা আমাকে জোর করে অভিনয় করিয়েছেন।

ভাবনা বলেন, ‘নির্মাতা আমাকে বলেছেন, ভাবনা এই চরিত্রের জন্য আর কাউকে ইমাজিন করতে পারিনি। তার এই কথাটা আমাকে ইমপ্রেস করে। এজন্য করেছি।’

চ্যানেল আই অনলাইনকে ভাবনা বলেন, দর্শক থেকে সবাই আমাকে সেলেব্রেটির চেয়ে সুঅভিনেত্রী ট্যাগ বেশি দেয়। এতে আমার কাঁধে বেশি দায়িত্ববোধ কাজ করে। যদি চরিত্রটি ফেইল করি তাহলে কী হবে? সবশেষে আমি ‘ওভারট্রাম’-এ রমা চরিত্র করেছি। শুটিং করে ভালো লেগেছে।

‘এখানে একাধিক সুঅভিনেতারা আছেন। ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে এমনিতেই ভালো অভিনয় চলে আসে। অ্যাক্টিংয়ে রিঅ্যাক্টিং অনেকটা ডিপেন্ড করে। বিখ্যাত পিটার ব্রুক তার একটি বইয়ে লিখেছেন অভিনয়টা গেম। যারা অভিনয় করে তারা প্লেয়ার। এটা নিয়ে ঠিকভাবে খেলতে হয়।’-বলছিলেন ভাবনা।

Reneta

ভাবনা মনে করেন, ওভারট্রাম ওয়েব সিরিজটি ভয়ঙ্করভাবে জমবে। একটি গোল্লার মধ্যে ঘুরবে প্রতিটি চরিত্র। যারা অ্যাক্টিং করেছেন প্রত্যেকেই ছক্কা হাঁকিয়েছেন। একটি দৃশ্যের পর সামনে কী হচ্ছে দর্শক কোনো ভাবেই বুঝতে পারবে না। তার চরিত্রটিও একেক সময় একেকভাবে হাজির হবে।

তিনি বলেন, বিশেষ করে চঞ্চল চৌধুরী এতে অসাধারণভাবে হাজির হয়েছেন। সবসময় চেয়েছি তার মতো ভার্সেটাইল অভিনেতা হতে। এর একটি ট্যাগ লাইন আছে। সেরের উপর সোয়া সের। মানে কেউ কারো থেকে কম না। আমার মনে হয়, দর্শক কাজটি দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে।

এর আগে ভয়ঙ্কর সুন্দর, লাল মোরগের ঝুঁটি দুটি ছবিতে নজর কেড়েছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় তার আরেক ছবি ‘যাপিত জীবন’। এবার করলেন চরকির উদ্যোগে নির্মিত ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’। শিগগির সিরিজটি মুক্তি পেতে পারে বলে জানান ভাবনা।

তিনি বলেন, প্রায়ই আমার দর্শকরা কঠিন চরিত্রে দেখেন। কিন্তু ‘ওভারট্রাম’ দেখে তারা একধরনের রিল্যাক্স পাবেন। কারণ রমা ফান লাভিং চরিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশনা হাবিব ভাবনাওভারট্রাম্পওয়েব সিরিজচঞ্চলচরকিবাশার জর্জিসভাবনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT