অর্থনীতি

বিজিএমইএ’র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

দুদক চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

তৈরী পোশাক শিল্প রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নতুন সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান ও নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছেন। উত্তরা বিজিএমইএ প্রধান কার্যালয়ে নুরুল কাদের অডিটরিয়োমে অনুষ্ঠানের শুরুতে কানাডায় দুর্ঘটনায় সাবেক সহ-সভাপতি আব্দল্লাহিল রাকিবের অকাল মৃত্যুতে শোক জানানো হয়। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন নতুন বোর্ডের ৩৫ জন পরিচালককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। নতুন সভাপতি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুকে দায়িত্বভার হস্তান্তর করেন। গত ৩১ মে বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ, ফোরাম ও ঐক্য পরিষদ নির্বাচনে অংশ নেয়। নতুন সভাপতি বলেন, ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিজিএমইএ পরিচালনা করতে চান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…