চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

দেশের বিভিন্ন ডিপোতে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং অননুমোদিতভাবে তেল মজুতের চেষ্টা দেখা দিয়েছে। এ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা ডিপোতে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, ডিপো নিরাপত্তা নিশ্চিত করতে সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম সুপরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন।

শরীফুল ইসলাম জানান, ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জের ৯টি জেলায় মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে। সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ তেল মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছেন।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে এবং স্থানীয় জনগণের মধ্যে আস্থা বৃদ্ধির জন্য দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। এছাড়া, সীমান্ত দিয়ে তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন এবং গাড়ি-ট্রাকে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বিজিবি এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং চোরাচালান, মজুত ও নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়েন্দা নজরদারিচোরাচালানজ্বালানি তেলডিপো নিরাপত্তাতেল মজুত প্রতিরোধতেল সরবরাহনিরাপত্তাবিজিবিসীমান্ত তল্লাশিস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT