জনপদ

ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

বিজিবি ও বিএসএফের সদস্যরা মিষ্টি বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিলি সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তে ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার জাজবির সিংয়ের হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেন। এসময় বিএসএফ’ও ৩ প্যাকেট মিষ্টি দিয়ে বিজিবিকে শুভেচ্ছা জানায়।

হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরের মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিষয়:বিএসএফ বিজিবি হিলি সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…