বাংলাদেশ

ঈদের ছুটিতে কর্মরত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি

বিএফজেএর লোগো, চোখের মধ্যে রেডিও টিউনিং ডিভাইসসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএফজেএর লোগো, যেখানে চোখের মধ্যে রেডিও টিউনিং ডিভাইস দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইন খোলা থাকছে। ঈদের ছুটিতে কর্মরত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের যথাযথভাবে তাদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

রোববার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ যে সকল গণমাধ্যমে এখনো বেতন-বোনাস হয়নি তাদেরকে আগামীকাল ৮ এপ্রিল সোমবারের মধ্যে তা পরিশোধ করার দাবি জানান।

এছাড়াও বিবৃতিতে বিএফইউজে নেতারা পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।

বিষয়:ঈদ টেলিভিশন বিএফইউজে সংবাদপত্র সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…