চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে খেলোয়াড়দের সবশেষ তথ্য জানাল বাফুফে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেপালে বাংলাদেশ দল

নেপালে বাংলাদেশ দল

এশিয়া কাপের বাছাই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ ঠিকঠাক হলেও দ্বিতীয় ম্যাচের আগে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশটি। যার প্রভাবে বাতিল করা হয় ম্যাচটি। মঙ্গলবার বাংলাদেশ দলের ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতি হওয়াতে কাঠমাণ্ডুতে আটকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়াদের সবশেষ পরিস্থিতি জানিয়েছে বাফুফে।

মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করার পরেও উত্তাল থাকে নেপাল। প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। এমন অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় নেপালে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলের বর্তমান পরিস্থিতি জানিয়ে বাফুফে বলেছে, ‘নেপালের বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

‘স্থানীয় কর্তৃপক্ষ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) এবং বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে যে আমাদের দল তাদের বর্তমান অবস্থানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখছি এবং এ বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ সবাইকে জানিয়ে দেয়া হবে।’

গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। মঙ্গলবার আন্দোলনের তোপে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনফানেপালফিফা প্রীতি ম্যাচবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT