চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-মোহামেডান মহারণ: গ্যালারিতে ঐতিহ্য হারানোর ‘হাহাকার’

রিয়াজুল ইসলাম শুভ রিয়াজুল ইসলাম শুভ
৩:৩০ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ঢাকার স্টেডিয়ামে ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত মাঠ ও দর্শক গ্যালারি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা থেকে: ‘সেদিনের সোনাঝরা সন্ধ্যা, আর এমনি মায়াবী রাত মিলে’- পুরনো দিনের গানটির সঙ্গে আবাহনী-মোহামেডানের অতীত দ্বৈরথের সাদৃশ্য পাওয়া যায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের ম্যাচ মানেই ছিল গ্যালারিতে জমজমাট হৈহৈ, আর ফুটবলারদের সন্ধ্যাতারা হয়ে মাঠে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। রাতের আকাশে খেলা শেষে কেউ ফিরেছে জয়মাল্য পরে, কেউ ফিরেছে বুকের মাঝে পরাজয়ের বিষাদসিন্ধু ধারণ করে। ছিল নান্দনিকতা, ফুটবলপ্রেমের মায়াবী ছোঁয়া, পরিবার, বন্ধুমহলে চায়ের টেবিলে ঝড়। রঙিন দিনগুলো আর নেই সোনার খাঁচায়। স্মৃতির পাতায় ফেলে আসা সন্ধ্যা-রাতের মাঠের উত্তাপ ছড়ানো সময়গুলো এখন শুধুই সোনালী অতীত।

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড। অথচ ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ অংশই ম্যাচ শুরুর আধাঘণ্টা আগেও ফাঁকা। ভিআইপি বক্সের ডান ও বাঁ-পাশের ছাউনিযুক্ত গ্যালারি ছিল পূর্ণ। একপাশ মোহামেডান সমর্থকদের দখলে, আরেক অংশে আবাহনীর সমর্থকদল। অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের উল্লেখযোগ্য অংশ ঢাকা থেকে এসেছেন। স্থানীয় দর্শকদের মোহামেডান-আবাহনী দ্বৈরথ যে টানতে পারেনি, সেটি দিনের আলোর মতোই পরিষ্কার।

কুমিল্লার মাটিতে পা রেখে বোঝার উপায় ছিল না মোহামেডান-আবাহনী ফাইনাল এখানে হচ্ছে। নেই কোনো আলোচনা, নেই চায়ের টেবিলে ঝড়। ঢাকা থেকে খেলা দেখতে আসা সমর্থকদের মুখে শুনেই স্থানীয়দের অনেকে জানছেন, তাদের শহরে আজ ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে খেলবে মোহামেডান ও আবাহনী। টুর্নামেন্টের আয়োজকদের ফাইনাল নিয়ে কুমিল্লা শহরে ছিল না প্রচারণার উদ্যোগ।

Banglabid

গ্যালারিতে দর্শকদের ভিড় ও মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান প্রজন্ম ‘ক্লাব রাইভালরি’ বা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দ্বৈরথের রোমাঞ্চ বলতে এখন বোঝে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার সিটি-লিভারপুল, বা এসি মিলান-ইন্টার মিলানের কথা।

অথচ একটা সময় ছিল, যখন আবাহনী ও মোহামেডান ফুটবল ম্যাচ মানেই দুই ভাগে বিভক্ত গোটা বাংলাদেশ। গ্যালারিতে দু’পক্ষের সমর্থকদের মারামারি ছিল নিত্য ঘটনা। ক্লাব পতাকা ও জার্সি বিক্রির লেগে যেত হিড়িক। টেলিভিশনের সামনে থাকত উপচে পরা ভিড়। বেতারে কান পেতে থাকা ফুটবলপ্রেমীরাও বুদ হয়ে থাকতেন প্রতিটি মুহূর্তে নিজের মনের মাঝে খেলার দৃশ্যের ক্যানভাস আঁকতে। বিজয়ী দলের সমর্থকরা পাড়া-মহল্লায় বের করত আনন্দ মিছিল। দেশের বর্তমান প্রজন্মের কাছে এসব ঘটনা এখন অবিশ্বাস্য কথামালা। যদিও দুদশক আগেও এমন ছিল না বাস্তবতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীকুমিল্লাফাইনালফেডারেশন কাপবাফুফেমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT