চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ জয়ে দুদলের সমান সুযোগ দেখছেন জামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকের দিনটা রাঙাতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ কিছু সুযোগ হাতছাড়া করে গোল শূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ার দল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নামবে লাল-সবুজের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে দুদলেরই সমান সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া।

বুধবার বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলন শেষে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা একটি ভালো জায়গায় আছি, একটি ইতিবাচক মনোভাবও আছে। সাফে আমরা সবাই ভালো পারফর্ম করছিলাম। আমি মনে করি, দল আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছে। আফগানিস্তানের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ হবে।’

‘প্রথম ম্যাচে আমরা ভালো সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। আফগানিস্তানও সুযোগ পেয়েছিল, কিন্তু ওরাও সুযোগ কাজে লাগাতে না পেরে হতাশ। ভেবেছিল প্রথম ম্যাচ ওরা জিতবে, কিন্তু আমরা ড্র করেছিলাম। কালকের ম্যাচটি ফিফটি-ফিফটি হবে। আমরা যে সুযোগ পাবো তা কাজে লাগাবো।’

দ্বিতীয় ম্যাচ সামনে রেখে খুব বেশি কথা বলেননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। শুধু জানিয়েছেন, ‘আগামীকাল অনেক বড় ম্যাচ, সবাই অনুশীলনে বেশ সময় কাটিয়েছে। সামনের ম্যাচের জন্য দল বেশ প্রস্তুত। সবাই ভালো রয়েছে।’

‘ফিফা টায়ার-১’ এ আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে গোল শূন্য ড্র হয়। আগামীকাল বিকাল ৫ টায় দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নাম লেখায় বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকিংস অ্যারেনাক্যাবরেরাজামালফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT