চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনায় খেললে আবাহনী জিতবে, আশাবাদী কোচ মারুফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
প্রিমারী স্টেজে কোচ মারুফুলের বক্তব্য, AFC Challenge League 2025/26. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড ঢাকা। মুরাস ইউরোপীয় ধাঁচে ম্যাচ খেলে। তারপরও আবাহনী খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেললে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী কোচ মারুফুল হক।

মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে মুরাসের বিপক্ষে নামবে আবাহনী। স্বাগতিকদের কোচ মারুফুল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘মুরাস শক্তিশালী দল। তারা যেভাবে খেলে এখানে এসেছে সেটা দারুণ। তারা অনেক কঠিন প্রতিপক্ষ হবে আমাদের জন্য। মুরাসের বিগত পাঁচ-সাত ম্যাচ দেখেছি। দেখে আমার যা মনে হয়েছে, খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেললে আমরা জিততে পারি।’

‘ম্যাচে খেলোয়াড়রা যদি হতভম্ব না হয়ে যায়, ভয় না পায়, তাহলে আমরা সফল হবো, ভালো কিছু হবে। ঘরের মাঠ বা হোম অ্যাডভান্টেজ সবসময় আমাদের জন্য ডিজঅ্যাডভান্টেজ হয়ে যায়। কারণ এটা খেলোয়াড়দের উপর চাপ তৈরি করে। এজন্য আমরা শুধু মুরাসের বিপক্ষে খেলছি এটা মাথায় রাখব এবং পরিকল্পনা কাজে লাগাব নির্ভয়ে।’

দলে নতুন খেলোয়াড় যুক্ত হওয়া নিয়ে মারুফুল বললেন, ‘দলে নতুন কিছু খেলোয়াড় যুক্ত হয়েছে। মিডফিল্ডে আল আমিন, কাজেম শাহ এবং শেখ মোরসালিন যুক্ত হয়েছে। ফলে আমাদের মিডফিল্ড এবং আক্রমণভাগ গতবারের চেয়ে শক্তিশালী হয়েছে।’

আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু বললেন, ‘আমার মাঠে খেলা হবে, দর্শক আমাদের সবই আমাদের। সুতরাং এখানে চাপের কিছু নেই। আমরা আমাদের খেলাটা খেলব, বাকিটা মাঠে দেখা যাবে।’

‘তাদের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তারা খেলা গুছিয়ে আনলে সেটা ভেঙে দিতে হবে। আমরা কোচের পরিকল্পনা কাজে লাগিয়ে সেভাবে খেলব। আর আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। এটাতে কোয়ালিফাই করতে পারলে পরের ম্যাচের জন্য চিন্তা করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি চ্যালেঞ্জ লিগকিরগিজস্তানবাফুফেবাংলাদেশমারুফুল হকমুরাস ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT