চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বল হৃদয়ের মানুষের না দেখাই ভালো!

আইস্ক্রিনে এসে গেছে ভিকি জাহেদের ‘চক্র ২’, নেট দুনিয়ায় চলছে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা ওয়েব সিরিজ ‘চক্র ২’ মুক্তির পর নতুন করে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্মাতা ভিকি জাহেদ-এর এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা, বিশেষ করে ফেসবুকের নাটক-সিনেমা বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে।

স্বাধীনতা দিবসে আইস্ক্রিন-এ মুক্তি পাওয়া ৮ পর্বের এই সিরিজটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে ভয়, রোমাঞ্চ আর অভিনয়ের প্রশংসা। অনেকের মতে, ‘চক্র ২’ আগের সিজনের চেয়েও বেশি ডার্ক ও ভয়ংকর।

সিরিজটি দেখে সাব্বির হোসেন সোহাগ লিখেছেন, “চক্র-২ এর তৌসিফ দুর্দান্ত। ভিকি জাহেদের অসাধারণ নির্মাণ। ‘চক্র’ প্রথম সিজনের ড. হুমায়ুন যে টুইস্ট রেখে গিয়েছিল, সেখান থেকেই আবার শুরু হয়েছে। রক্তমাখা দৃশ্যগুলো সত্যিই ভয়ংকর!”

Banglabid

আরেক দর্শক সাকিব সিরিজটির কিছু স্থিরচিত্র শেয়ার করে সতর্ক করে দেন, “দুর্বল হার্টের মানুষের না দেখাই ভালো।” যা সিরিজটির তীব্রতা ও ভয়ের মাত্রাই ইঙ্গিত করে।

সাব্বির নামের আরেকজন দর্শক প্রথম পর্ব দেখেই মুগ্ধতার কথা জানিয়ে লিখেছেন, “প্রথম এপিসোডেই চমকে উঠলাম। নিশ্চিতভাবেই ক্যারিয়ার সেরা পারফরম্যান্স নিয়ে এসেছেন তৌসিফ মাহবুব। তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন—সবই টপ নচ।”

মো. সাগর মন্তব্য করেছেন, “দারুণ কাজ, তৌসিফ টপ ক্লাস পারফর্ম দেখিয়েছে।” একইভাবে মারিয়া লিখেছেন, “সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে তৌসিফ মাহবুবের অভিনয়। ড. হুমায়ুন চরিত্রে তিনি একেবারে ডার্ক ও গ্রে শেডে নিজেকে তুলে ধরেছেন।”

Reneta

সব মিলিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, ‘চক্র ২’ শুধু গল্পের দিক থেকেই নয়, বরং অভিনয় ও নির্মাণশৈলীর দিক থেকেও দর্শকদের মনে দাগ কাটছে। বিশেষ করে তৌসিফ মাহবুবের পারফরম্যান্স এবং সিরিজটির ডার্ক টোন দর্শকদের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের রহস্যজনক মৃত্যুর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজের দ্বিতীয় সিজনটি প্রথম সিজনের রহস্যকে আরও গভীর ও জটিল করে তুলেছে—যা দর্শকদের জন্য এনে দিয়েছে এক ভিন্নধর্মী ও শিহরণ জাগানো অভিজ্ঞতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআজমেরী হকডার্ক সিরিজতৌসিফবাঁধনভিকিভিকি জাহেদলিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এনআইডি সংশোধনে নতুন কী লাগবে

আগস্ট ১৩, ২০২৬

চঞ্চল ছাড়া যে ম্যাজিক সম্ভব ছিলো না!

আগস্ট ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT