অন্যান্য খেলা

আইফেল টাওয়ারে সোনাজয়ীর তিন হাজার হলুদ গোলাপে প্রেম নিবেদন

প্যারিসে আইফেল টাওয়ারের সামনে প্রেমের প্রস্তাবের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ প্রেমের প্রস্তাব দিচ্ছেন একজন মহিলাকে, প্যারিসের আইফেল টাওয়ারের পেছনে হলুদ গোলাপের ফুলের বাগানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে রোয়িংয়ে স্বর্ণপদক জিতেছিলেন জাস্টিন বেস্ট। পদকজয়ী তারকা এখন অন্য একটি কারণে আলোচনায়। আইফেল টাওয়ারে ২৭৩৮টি হলুদ গোলাপ নিয়ে প্রেমিকাকে ভালোবাসা ও বিয়ের প্রস্তাব নিবেদন করেছেন।

বেস্টের প্রেমিকা লেনি ডানকান প্রস্তাবে সাড়া দিয়েছেন। ডানকানের সাথে কাটানো প্রতিটি দিনের প্রতীক হিসেবে একটি করে ফুল এনেছিলেন জাস্টিন। প্রেম নিবেদনের সময়টি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

সেসময় বেস্ট হাঁটু গেড়ে বলেছিলেন, ‘লেনি ওলিভিয়া ডানকান, তুমি আমার জীবনের ভালোবাসা। তুমি প্রথমদিন থেকে আমার সাথেই ছিলে। আমি জানি প্রথমদিন থেকে তুমি আমার কাছে বিশেষ কেউ।’

‘আমি তোমাকে প্রথমদিন থেকে বলেছিলাম অলিম্পিকে খেলতে যাবো এবং তুমি কোনো দ্বিধা ছাড়াই আমাকে সমর্থন করেছিলে।’ এরপর বেস্ট বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ ডানকান তার প্রস্তাবে সম্মতি প্রদান করেন।

বিষয়:আইফেল টাওয়ার ইউএসএ প্যারিস অলিম্পিক-২০২৪ রোয়িং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…