চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের যে নাটক দেখে দর্শকরা বলছেন ‘জীবনের সেরা নাটক’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পারিবারিক গল্পভিত্তিক নাটক ও টেলিছবির প্রতি দর্শকের আগ্রহ আবারও বাড়ছে। একক জুটিনির্ভর গল্প থেকে বেরিয়ে এখন নির্মাতারা নানামুখী শিল্পীদের নিয়ে তৈরি করছেন পারিবারিক আবহের গল্প। যেখানে সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের নানা দিক উঠে আসছে।

এই ধারাবাহিকতায় ঈদে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয় চ্যানেল আই। ঈদের দিন দুপুরে পারিবারিক টেলিছবি ‘ফ্যামিলি ম্যান’ চ্যানেল আইয়ে প্রচারের পর এটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেয়া হয়। আর সেখানে বাজিমাত করে নাটকটি!

Banglabid

‘ফ্যামিলি ম্যান’ নির্মাণ করেছেন ‘এটা আমাদেরই গল্প’ খ্যাত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ঈদের দিন বিকেলে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর চার দিনে এটি দেখা হয়েছে ৫ মিলিয়নের বেশী বার!

বুধবার (২৫ মার্চ) দুপুর ৩টা পর্যন্ত ‘ফ্যামিলি ম্যান’ দেখে মন্তব্য এসেছে অন্তত ১৩ হাজার! আর সবগুলো মন্তব্যই ইতিবাচক। নাটকের গল্প ও নির্মাণের পাশাপাশি দর্শক ধরে ধরে খুঁটিনাটি বিষয় নিয়েও কথা বলেছেন। এমনকি অভিনয়শিল্পীদের নিয়েও বহু মানুষ মন্তব্য করেছেন। বিশেষ করে মনিরা মিঠুর অভিনয় নিয়ে শত শত ইতিবাচক মন্তব্য চোখে পড়ে!

মো. কাইয়ুম নামের এক দর্শক ‘ফ্যামিলি ম্যান’ দেখে বলেন,“একজন মধ্যবিত্ত বলছি,জীবনের সেরা নাটক এটা।” আকরাম নামের আরেক দর্শক লিখেছেন,“কোনো প্রতিযোগিতা ছাড়া এই ঈদে সেরা নাটক। প্রতিটা ঘটনা মধ্যবিত্ত পরিবারের সাথে মিলে যায়।” রাকিব লিখেছেন, “নাটকটা খুব ইমোশনাল, সত্যিই কান্না চলে আসছে।” ইশান নামের একজন লিখেছেন, “নাটকটা সবার হৃদয় ছুঁয়ে গেছে। দিতীয় পর্ব চাই।”

Reneta

প্রতীক নামের একজন লিখেছেন, এত সুন্দর একটা নাটক,,চোখে জল আসার মতো।” মেহেদী হাসান লিখেছেন,“স্কুল ব্যাগ ছেড়ে, যেদিন থেকে বাজারের ব্যাগ হাতে নিয়েছি, বাস্তবতা কী জিনিস সেদিন থেকেই বুঝেছি।” রূপক নামের একজন প্রবাসী বাঙালি লিখেছেন,“এই নাটকের মূল্য তারাই বুঝবে যারা মধ্যবিত্ত। প্রবাস থেকে নাটকটা দেখতেছি আর অঝোরে কাঁদতেছি। এক কথায় মাস্টারপিস ছিলো নাটকটা। নির্মাতাকে ধন্যবাদ বাস্তবতা তুলে ধরার জন্য।” তারেক রনি নামের আরেক দর্শক লিখেছেন,“নাটক দেখতে দেখতে কান্না করছি…দেখার পর টানা ১ ঘণ্টা কান্না করছি… কী বানাইছেন রাজ ভাই.. মধ্যবিত্তের সন্তানরা সত্যিই ফ্যামিলি ম্যান।”

এরকম শত শত মন্তব্য চোখে পড়বে ‘ফ্যামিলি ম্যান’-এর মন্তব্য ঘরে।

সিদ্দিক আহমেদের রচনায় ‘ফ্যামিলি ম্যান’-এ অভিনয় করেছেন জোভান, তটিনী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকী, বড়দা মিঠু, রাজু, ডা. এজাজ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটা আমাদেরই গল্পচ্যানেল আইজোভানটেলিফিল্মনাটকফ্যামিলি ম্যানমনিরা মিঠুমোস্তফা কামাল রাজলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরান সংঘাত বৈশ্বিক ঝুঁকি তৈরি করছে: ভলকার তুর্কের সতর্কবার্তা

পরবর্তী

ভিয়েতনামকে পরীক্ষায় ফেলার ক্ষমতা আছে বাংলাদেশের

পরবর্তী

ভিয়েতনামকে পরীক্ষায় ফেলার ক্ষমতা আছে বাংলাদেশের

ইরানের সাথে ট্রাম্পের আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT