চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লিন চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে ইউক্রেন-ইরান ইস্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

প্রতি বছরের ফেব্রুয়ারিতে বসে বার্লিন চলচ্চিত্র উৎসবের আসর। উৎসবটি বার্লিনেল নামেও পরিচিত। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি। তবে জার্মানির প্রচণ্ড শীতে আয়োজন করা হয় বলে এই উৎসবে কান বা ভেনিসের মতো আমেজ পাওয়া যায় না কখনই। তবে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৈরি সিনেমাকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে এই উৎসব ছোট-বড় যে কোনো চলচ্চিত্র উৎসবের থেকে এগিয়ে থাকে সবসময়।

বার্লিন ব্লকবাস্টার সিনেমার চেয়ে দ্বিগুণ প্রাধান্য দেয় রাজনৈতিক ইস্যু নিয়ে তৈরি সিনেমা ও ডকুমেন্টারিগুলোকে। এবারও তার ব্যতিক্রম হবে না। এবারের আসরে ইউক্রেন ও ইরানের রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো তুলে ধরা হবে সিনেমা ও ডকুমেন্টারির মাধ্যমে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে তৈরি ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ দেখানো হবে বার্লিন চলচ্চিত্র উৎসব। প্রিমিয়ার হবে শন পেন ও অ্যারন কাউফের ডকুমেন্টারি ‘সুপারপাওয়ার’-এর। এই ডকুমেন্টারিটিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর আগের এবং পরের অনেক বিষয় তুলে ধরা হয়েছে। সাক্ষাতকার নেয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এছাড়া আছে ইউক্রেনের আরও তিনটি ডকুমেন্টারি। এছাড়াও যুদ্ধ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে টোনিয়া নোয়াব্রোভার প্যানারোমা এন্ট্রি ‘ডু ইউ লাভ মি’ থাকছে উৎসবে।

ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও এবারের উৎসবে তুলে ধরা হবে বেশ কিছু ডকুমেন্টারির মাধ্যমে। তার মাঝে অন্যতম মেহরান দামাদনের ‘মাই ওয়ার্স্ট এনিমি’ এবং ‘টুওয়ার্ডস হ্যাপি অ্যালেস’, সেখানে কারাদন্ড প্রাপ্ত নির্মাতা জাফর পানাহির সাক্ষাৎকার আছে।

ইউক্রেন ও ইরানের সাথে একাত্মতা প্রকাশের জন্য বার্লিন এবছর ইরান ও রাশিয়ান সরকারের সাথে যুক্ত সকল প্রতিষ্ঠান, সাংবাদিক, চলচ্চিত্র সংশ্লিষ্টকে নিষিদ্ধ করেছে।

চলচ্চিত্র বোদ্ধাদের কাছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের কোন প্রান্তের সিনেমা গোল্ডেন বিয়ার শ্রেষ্ঠ সিনেমার সম্মান অর্জন করবে, কোন পরিচালক শ্রেষ্ঠত্বের সম্মান ছিনিয়ে নিতে পারবেন, তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলে ফেব্রুয়ারি মাস জুড়ে।

Reneta

১৬ ফেব্রুয়ারি উঠবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা। পর্দা নামবে ২৬ ফেব্রুয়ারি।

সূত্র: হলিউড রিপোর্টার 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়াইরানরাশিয়ালিড বিনোদনশন পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT